জামবনি থানার পড়াডিহা এলাকায় হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু
দি নিউজ লায়ন; সোমবার বিকালে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়াডিহা লাগুয়া কানিমহুলি হাইস্কুলের কাছে হাতির হামলায় এক ব্যক্তির মৃত্য হয়।মৃতের নাম মহেন্দ্র মাহাতো, তার বয়স ৪৫ বছর।তার বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়াডিহা গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় যে মহেন্দ্র মাহাতো যখন পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল ঠিক সেই সময় কানিমুহুলি হাইস্কুল লাগুয়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি দ্রুত গতিতে এসে তাকে শুঁড় দিয়ে আছড়ে পা দিয়ে পিষে হাতিটি ফের জঙ্গলের দিকে চলে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দারা বন বিভাগের জামবনি রেঞ্জ এর ভালুকা বিট এর বিট অফিসার কে ও জামবনি থানার পুলিশ কে বিষয়টি জানায়।খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে যায়।বন দফতর এর পক্ষ থেকে মৃতের পরিবার কে ক্ষতি পূরণ হিসাবে বন দফতরের নিয়ম অনুযায়ী পাঁচ লক্ষ টাকা ও তার পরিবারের এক জনকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়।জামবনি থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।
তবে হাতির হামলায় মহেন্দ্র মাহাতো র মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।ওই এলাকায় বেশ কয়েকটি হাতি রয়েছে বলে গ্রামবাসীরা জানান।তাই ফের ওই এলাকায় হাতি তাণ্ডব চালাতে পারে বলে গ্রামবাসীরা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সেই সঙ্গে সন্ধ্যের পর জঙ্গল এলাকার রাস্তা দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।তবে যে ভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির দল তাণ্ডব শুরু করেছে তাতে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দারা যথেষ্ট আতংকের মধ্যে রয়েছেন।

Post a Comment